নগরের
কংক্রিটের এর দেয়ালে আবদ্ধ বিষাক্ত ধোঁয়া ও যান্ত্রিক জীবনে অতিষ্ঠ নগরবাসী
বিশুদ্ধ নিঃশ্বাস এবং কিছুটা সস্থির
আশায় নিজ বারান্দা, আঙিনা কিংবা ছাদে একটি সবুজ বাগান করার সবুজ স্বপ্ন দেখে।
কিন্তু শহরের মাঝে বাগান করা অনেক দুষ্কর ও কঠিন কাজ, যার ফলে ইচ্ছা থাকলেও এই
স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠে না। অনেক নিজে করতে গিয়ে নানাবিধ সমস্যা ও বাধার
সম্মুখীন হচ্ছেন। কেউ করতে যেয়ে প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন না, কেউ প্রয়োজনীয় সার,
বীজ পাচ্ছেন না। আবার অনেকেই প্রয়োজনীয়
দক্ষ জনবলের অভাবে করতে পারছেন না। অনেকে আবার নানা বাধাবিপত্তির মধ্যে করলেও
আশানুরূপ ফলন পান না। এতে করে নগরের মানুষের কৃষির আকাঙ্খা তাদের মনের ভেতর সুপ্ত
থেকে যাচ্ছে। নগরবাসীর এই কৃষি আকাঙ্ক্ষা ও সবুজ স্বপ্ন পূরণে ইকোটেক অর্গানিকগার্ডেন লিমিটেড সম্পূর্ণ নিজেদের উদ্ভাদিত সর্বাধুনিক প্রযুক্তির এক্যুয়াফনিক্স,
কৃষিকে করেছে অনেক সহজ ও অধিক ফলনশীল যা নগরের মানুষের জন্য নিরাপদ খাদ্য এবং ছাদ
বাগানের মাধ্যমে নিশ্চিত করছে সবুজ নগরী।
নগরবাসীর
কৃষি আকাঙ্খা পূরণ ও সবুজ স্বপ্নের প্রয়োজনীয় সেবা, পরামর্শ প্রদান ও নিরাপদ খাদ্য
উৎপাদনের লক্ষে উপযুক্ত মাটি, বীজ, চারা, টব, কৃষি উপকরণ, সঠিক পরিচর্যা ও
রক্ষণাবেক্ষণ করা সহ নগর কৃষি ও কৃষি ভিত্তিক সকল সেবা ও পরামর্শ ইকোটেক অর্গানিকগার্ডেন লিমিটেড সুদক্ষ জনবল ও কৃষিবিদ দ্বারা সেবা প্রদান ও বাগানের স্বপ্ন বাস্তবায়ন করে দেয়াই আমাদের প্রধান লক্ষ্য।
এই কনক্রিটের কৃত্তিম জঙ্গলে
কার্বন-ডাই-অক্সাইডে পরিবেষ্টিত দূষিত শহর কে আমাদের আগামীর প্রজন্মের জন্য সবুজ
শ্যামল রূপে সুস্থ ভাবে সবুজের স্পর্শে বাঁচার পরিবেশ তৈরি করা এবং নিরাপদ বিষ
মুক্ত খাদ্য নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।
এক্যুয়াফনিক্স কি ?
নগর কৃষি ভিত্তিক নিজেদের উদ্ভাবিত আধুনিক
প্রযুক্তির এই এক্যুয়াফনিক্স পদ্ধতিতে মাটির কোন স্পর্শ ছাড়াই উৎপাদন হয় শাক-সবজি
এবং মাছ। রাসায়নিক সার ও মাটি বিহীন এই ছাদকৃষিতে একই সাথে চাষ হয় মাছ আর সেই
মাছের পানি দিয়েই চাষ হয় শাক-সবজি। যা শতভাগ পুষ্টিকর ও অর্গানিক।
এক্যুয়াফনিক্স
পদ্ধতির মাধ্যমে মাছের মল পানিতে মিশে পাইপের মাধ্যমে গাছের গোড়ায় যায়।
গাছ সেখান
থেকে অ্যামোনিয়ার মাধ্যমে প্রচুর খাদ্য তৈরি করে। যার ফলশ্রুতিতে ফলন খুব দ্রুত বাড়ে এবং স্বাদ ও গুণে ভরপুর থাকে। এছাড়াও উৎপাদন হয় সব মৌসুমী
শাক-সবজি। এতে করে মাছের পানির কোন অপচয় হয় না।
ছাদ
থাকে পরিষ্কার ও কাঁদামাটি মুক্ত। ছাদ থেকে সবজির বেডগুলো স্টিলের ফ্রেমের উপরে
থাকায় ছাদের কোন ধরনের ক্ষতি হয় না। ছাদ থাকে একদম নিরাপদ।
এক্যুয়াফনিক্স এর বৈশিষ্ট্যঃ
• মাটি
থেকে (ফ্লোর থেকে) ২.৫-৩
ফিট উপরে স্টিলফ্রেম এর মধ্যে সবজি বেড তৈরি করা হয় ।
• মাটি
থেকে (ফ্লোর থেকে) ২.৫-৩
ফিট উপরে স্টিলফ্রেম এর মাঝে ড্রাম ব্যবহার করে প্রতিটি বেড তৈরি করা হয় যাতে
মাটির পরিবর্তে ইটের ঝামা ও খোয়া ব্যবহার করা হয় ফলে কাদামাটি দিয়ে ছাদ নোংরা হয়
না বা অপরিচ্ছন্ন হওয়ার কোন সুযোগ নেই।
• মাছ
চাষ ও রিসারকুলেটিং
সিস্টেমের
জন্য
প্রায় ৮০০-১০০০ লিটার
ধারণক্ষমতা
২ অথবা ৩ টি পানির ট্যাঙ্ক ব্যাবহৃত হয়।
• উন্নত
মানের পিভিসি পাইপ, ড্রাম (বেড), পানির ট্যাংক ব্যবহার এর মাধমে অটোমেটিক ড্রেনেজ
ব্যবস্থার ফলে ছাদে পানির কোন অপচয় ও লিকেজ হয় না তাই ছাদ থাকে শুষ্ক।
• রিসারকুলেটিং
সিস্টেম এর মাধমে মাছের পরিশোধিত পানি পুর্ণবার ব্যবহারের ফলে পানি অপচয়, খরচ ও
পরিমাণ অনেক কম হয়।
• মাছের
বর্জমিশ্রিত অ্যামোনিয়া গ্যাস যুক্ত পানি রিসারকুলেশন সিস্টেম এর মাধমে মাছের বেডে
সরবরাহ করা হয় ফলে গাছের পুষ্টিগুণ ও মান টিক থাকে।




No comments:
Post a Comment